এ ক দি ন হ ঠা ৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্টন নামানোর কায়দামিরপুর সেনানিবাসের মুখে ১২ নম্বর সেকশন বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আছে ভবনটি। ভবনের সপ্তম তলা থেকে লম্বা একটি মোটা সাদা কাপড় নেমে গেছে একটি মালবাহী গাড়িতে। একটু পরই দেখা গেল, ওপর থেকে কী একটা যেন কাপড়ের ভেতর দিয়ে দ্রুতলয়ে নেমে আসছে গাড়িতে। এভাবে একের পর এক নামছেই। কাছে গিয়ে আঁচ করা গেল বিষয়টা। গাড়িতে দাঁড়িয়ে দুজন লোক লম্বা কাপড়টির এক প্রান্ত ধরে আছেন। ভেতর দিয়ে নেমে আসছে ছোট্ট কার্টন। সপ্তম তলায় দুজন পাইপের আদলে থাকা কাপড়ের ভেতরে কার্টন ছাড়ছেন। নিচের দুজন কায়দা করে তা গাড়ির ভেতরে রাখছেন। গাড়ির পাশে নিচে দাঁড়িয়ে থাকা একজন বললেন, ওপর থেকে সহজে কাপড়ভর্তি কার্টন নামানোর জন্য তাঁরা এই পদ্ধতিতে কাজ সারছেন। এতে সময় বেঁচে যাচ্ছে, আবার মাল নামানোর খরচও অনেক কম লাগছে।—মিল্লাত হোসেনকে বানাইল এমন ভাস্কর্যখানা?উগ্র মৌলবাদী দলের আক্রমণে পা হারায় বলাকা মোড়ের বকপাখিগুলো। মতিঝিল-দিলকুশা মোড়ে বাংলাদেশ বিমান ভবনের সামনে স্থাপিত বলাকা ভাস্কর্যটি আবারও ফিরে পেয়েছে তার পুরোনো চেহারা। সফেদ রঙে ঢাকা বলাকা এখন আবার আগের মতো শুভ্রতা ও শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ব্যস্ত রাস্তার মোড়ে। কিন্তু ভাস্কর্যটির নামফলকটা ফাঁকা দেখে খটকা লাগল। ভাস্কর্যটিকে মেরামত করা হলেও এখনো কিছুই লেখা হয়নি ফলকে। ব্যস্ত মোড়ের এই ভাস্কর্যের ফাঁকা ফলক দেখে এক পথচারী তাই সেদিন বলে উঠল, যারা এটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল, তাদের তো কোনো বিচারই হলো না, কিন্তু যিনি এটা গড়িয়েছেন অন্তত তাঁর নাম, ভাস্কর্যের নামটা তো ফলকে লেখা উচিত।—অর্ক আসিফ