এ ক দি ন হ ঠা ৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্টারে সয়লাবনগরের নানা জায়গায় বিভিন্ন সময় পোস্টার লাগাতে দেখা যায় হরহামেশাই। কেউ কেউ আবার রাতের আঁধারে পোস্টার লাগিয়ে থাকেন। গত মঙ্গলবার পল্টন মোড়ে কয়েকজন পোস্টারওয়ালাকে দেখা গেল। তাঁরা একটি বাংলা চলচ্চিত্রের পোস্টার সাঁটানোর কাজ করছেন। তাঁদের একজন পোস্টারে আঠা লাগাচ্ছেন, আর বাকি তিন-চারজন পোস্টার সাঁটাচ্ছেন। কি বাস, কি রিকশা কোনো পাবলিক যানই রক্ষা পাচ্ছিল না তাঁদের পোস্টার গায়ে ধারণ করা থেকে।—রিমন রাহীরাতের ফানুসরাতের কালো আকাশে একেকটা নক্ষত্র হয়ে উড়ে যাচ্ছিল ফানুসগুলো। হালকা হাওয়ায় একবার এদিকে কাত হয় তো আরেকবার ওদিকে। মনে হয়, এক্ষুনি বুঝি ঝরে পড়বে। কিন্তু ফানুসগুলো ঠিক ঠিক উড়ে চলে যায় যত দূর চোখ যায়, ঠিক ততটা দূরে। আর নিচে দাঁড়ানো মানুষগুলো মুগ্ধদৃষ্টিতে চেয়েই থাকে, দৃষ্টির সীমানা না পেরোনো তক। গত শুক্রবার পূর্ণিমার রাতে বাসাবো সবুজবাগের ধর্মরাজিক মহাবৌদ্ধবিহার থেকে ফানুস ওড়ান বৌদ্ধ ধর্মানুসারীরা।—কাওছার শাকিলমোবাইল ফোন জমাআন্তব্যক্তিক যোগাযোগের ক্ষুদ্র মাধ্যম মোবাইল ফোন শার্ট-প্যান্টের পকেটে কিংবা সঙ্গে থাকা থলেতেই রাখা যায় অনায়াসেই। কিন্তু স্থান-কাল-পাত্রভেদে যেমন সবকিছু করা যায় না, ঠিক তেমনি কিছু স্থানে আবার মোবাইল ফোন নিয়েও ঢোকা যায় না। মার্কিন দূতাবাসে যাঁদের যাওয়া-আসার অভ্যাস আছে, তাঁরা হয়তো জানেন, ভিসা-সংক্রান্ত কাজে কেউ এই দূতাবাসের অফিসে গেলে মোবাইল ফোনটি সঙ্গে নিতে পারেন না। সে কারণেই নতুন বাজার ওভারব্রিজের পাশেই রয়েছে মোবাইল ফোন গচ্ছিত রাখার ব্যবস্থা। একটি ছোট্ট চারপায়ার টেবিলের গায়ে ‘এখানে মোবাইল ফোন রাখা যায়’ লেখা দেখে জানা গেল, ৩০ টাকার বিনিময়ে এখানে মোবাইল ফোন রাখা যায়।—আলী আসিফ