এ কি করলেন মাধুরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মেয়ে ঘরে ফিরেছেন। খুশি গোটা ভারতবাসী। তবে আক্কেলগুড়ুম এক প্রযোজকের! কথা হচ্ছে মাধুরী দীক্ষিতকে নিয়ে। একটি সূত্র জানিয়েছে, সদ্যই একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন এই তারকা। তার পরই পরিবারসহ দুপুরের খাবার খেতে গিয়েছিলেন এক রেস্তোরাঁয়। খাওয়া শেষে টেবিলে রয়ে গিয়েছিল বেশ কিছু খাবার। মাধুরী সেই খাবারের মায়া ত্যাগ করতে পারেননি। পার্সেল করে নিয়ে যান বাসায়! যাওয়ার সময় ১৮ হাজার রূপির বিল রেখে গেছেন ওই বিজ্ঞাপনচিত্রের প্রযোজকের নামে! মাধুরী দুপুরের খাবার হজম করলেও, বিষয়টি হজম করতে পারছেন না কেউই। টিএনএন।