এ কি মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের সাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কদিনের শীতের তীব্রতা রাজধানীতে একটু কমেছিল গতকাল শুক্রবার। সন্ধ্যায় হালকা শীতের সন্ধ্যা রবীন্দ্রসংগীতের সুরে ভরিয়ে দিয়েছিলেন শিল্পীরা।শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন ‘তোমারি মধুর রূপে ভরেছ ভুবন/ মুগ্ধ নয়ন মম’ সমবেত কণ্ঠের এই গান দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত চর্চার প্রতিষ্ঠান বিশ্ববীণা ও দক্ষিণী রবীন্দ্রসংগীতাঙ্গন এ অনুষ্ঠানের আয়োজন করে।যে শ্রোতাদের টেনে নিয়ে যায় এক ভিন্ন জগতে, সেই আভাসই পাওয়া গেল আরও একবার। সুর আর সংগীতের এই আয়োজনে দর্শকের আগমনও ছিল বেশ। সমবেত পরিবেশনার সঙ্গে একক পরিবেশনাও ছিল। শিল্পী এ্যানী রিয়াজ গাইলেন, ‘তুমি কোন কাননের ফুল’সহ আরও দুটি গান। রিয়াজ মোবারক শোনান ‘মুখপানে চেয়ে দেখি’ ও ‘তোমার হলো শুরু’, ফারজানা ইয়াসমিন পরিবেশন করেন ‘চিত্ত পিপাসিত রে’ ‘গানে গানে তব বন্ধন। অন্যদের মধ্যে একক সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, মিতা হক, খায়রুজ্জামান কাইয়ুম। রবীন্দ্রনাথের ‘জীবন দেবতা’ কবিতা আবৃত্তি করেন মর্তুজা শরীফ।