এ কে আজাদ চৌধুরীকে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরীকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক আদেশে অধ্যাপক আজাদ চৌধুরীকে চার বছরের জন্য নিয়োগ দেয়। তাঁর নিয়োগ যোগদানের দিন থেকে কার্যকর হবে। প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের মেয়াদ ৬ মে শেষ হচ্ছে।