এ কেমন নিষ্ঠুরতা!(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের ছোট একটি ছেলে। সময়টা তার হেসেখেলে বেড়ানোর কথা। কিন্তু এই দুরন্ত শৈশবে তার পরিচয় হলো চরম নিষ্ঠুরতার সঙ্গে। শুধু তাই নয়, এই নিষ্ঠুরতার পরিণামে তার আলোকিত, সম্ভাবনাময় শৈশব ঢেকে গেল অন্ধকারে। অন্য কেউ নয়, সন্তানকে সব বিপদ থেকে রক্ষা করার কথা যে বাবা-মায়ের, সেই বাবা-মা-ই শিশুটির সঙ্গে এই বীভৎস আচরণ করেন।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। বাবা-মায়ের ধারণা ছিল, শিশুটির ওপর অপশক্তি ভর করেছে। আর তাই অপশক্তি তাড়াতে তাঁরা এক আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেন। মেক্সিকোর পুলিশ জানায়, বাবা-মা শিশুটির দুই চোখের মণি চামচ দিয়ে উপড়ে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। শিশুটির ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। বাঁ চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকেরা।পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবা-মাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আহত শিশুটির ভাই পালিয়ে গেছে। রয়টার্স।