এ কেমন বিজ্ঞাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স উইলিয়াম ও কেটকে জীবন্ত কবর দিচ্ছেন প্রয়াত ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউস। লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি কবর দিচ্ছেন মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে। এমন কিছু হতচকিত করে দেওয়ার মতো ছবি দিয়েই চলছে চিলির একটি সংবাদপত্রের প্রচার। সমালোচনার উদ্রেককারী এ রকম কিছু ছবি দিয়েই বানানো হয়েছে এই সংবাদপত্রের বিজ্ঞাপন।বিজ্ঞাপন জগতের নামী সংস্থা ‘ওগিলভি অ্যান্ড মেদার’ সম্প্রতি তৈরি করেছে চিলির এই পত্রিকার বিজ্ঞাপনটি। প্রতিটি ছবিই যথেষ্ট বিতর্কের জন্ম দেবে বলে অনুমান করছেন বিশ্লেষকেরা। একটি ছবিতে দেখা যাচ্ছে প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট তাঁদের রাজকীয় বিবাহের পোশাক পরে শুয়ে আছেন একটি কবরে। আর তাঁদেরকে সেই অবস্থাতেই জীবন্ত কবর দিচ্ছেন প্রয়াত ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউস। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস জীবন্ত কবর দিচ্ছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে। আশপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন আর কিছুক্ষণ পরেই শুরু হবে একটা মহাপ্রলয়। বিজ্ঞাপনটিতে ব্যবহূত আরেক ছবিতে আছেন দুই স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ও হোসনি মোবারক। এখানে দেখা যায়, মরুপ্রান্তরে লিবিয়ার প্রয়াত শাসক গাদ্দাফি সমাহিত করছেন মিসরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মোবারককে। ডেইলি মেইল।