এ জন্য তিনি নিঃশর্ত আলোচনায় রাজি: বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া বুঝতে পেরেছেন এখন আলোচনা ছাড়া সমাধান সম্ভব নয়। এ জন্য তিনি নিঃশর্তে আলোচনায় বসতে রাজি হয়েছেন।আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আলোচনা হবে অন্তর্বর্তী সরকার নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়।খালেদা জিয়া নিয়মিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে মাসোহারা নিয়ে থাকেন অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, আইএসআইয়ের সর্বশেষ ট্যাবলেট ছিল ৪৮ ঘণ্টার আলটিমেটাম। এ ষড়যন্ত্র হাওয়ায় মিলিয়ে গেছে। খালেদা জিয়ার দেশপ্রেম নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।আজ রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করেন।