প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘আলোকিত দেশ গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে। আর আলোকিত দেশ গড়তে এগিয়ে আসতে হবে তরুণদের। এ জাতির একমাত্র ভরসা তরুণেরা। তরুণেরাই একদিন এই দেশ পরিচালনা করবে।’গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় সামাজিক সংগঠন ভার্সিটি সার্কেলের উদ্যোগে গত মঙ্গলবার সকালে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার্সিটি সার্কেলের সভাপতি নজরুল ইসলাম। অন্যদের মধ্য বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেমচন্দ্র বর্মণ, সাবেক যুগ্মসচিব আবু নাছের আহাম্মেদ, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান প্রমুখ। পরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।