এ দেশের তরুণেরা অনেক সক্রিয়: রবার্ট ব্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বলেছেন, জাতি হিসেবে বাংলাদেশের সম্ভাবনা অসীম। তিনি বলেন, এ দেশের তরুণেরা অনেক বেশি সক্রিয়।আজ মঙ্গলবার মার্কিন সিনেটর এডওয়ার্ড এন কেনেডির বাংলাদেশ সফরের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক জনসভায় রবার্ট ব্লেক এসব কথা বলেন। দিনটি পালন উপলক্ষে ঢাকার আমেরিকান সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজের সঙ্গে যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। রবার্ট ব্লেক বলেন, এ দেশের জনগণ বিশ্বের পরিবর্তনের জন্য ও জনগণের সেবার জন্য কাজ করছে। তিনি বলেন, একজন ব্যক্তি পরিবর্তন ঘটিয়েছেন, এমন অনেক উদাহরণ আছে বাংলাদেশে। এ প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করে তিনি বলেন, ড. ইউনূস ক্ষুদ্র ঋণের পথ সুগম করেছেন। এটি লাখ লাখ মানুষের দারিদ্র্য দূর করেছে। নারীদের অর্থনৈতিক অধিকারে ক্ষমতায়ন হয়েছে।রবার্ট ব্লেক আরও বলেন, ‘ইজাজ আহমেদ ইয়ুথ লিডারশিপ প্রতিষ্ঠা করে বাংলাদেশের তরুণদের নেতৃত্ব দিতে সহায়তা করছেন। আমরা মনে করি, এ দেশে এমন অসংখ্য উদাহরণ আছে।’ তিনি বলেন, এভাবে বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে একজন ব্যক্তির পক্ষে কী কী করা সম্ভব।ব্লেক আরও বলেন, ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি কেনেডি বাংলাদেশ সফর করেন। ওই সফরের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।