এ ধরনের অনুষ্ঠান আগে করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ সন্ধ্যায় দেখানো হবে গান নিয়ে অনুষ্ঠান ‘গান ও ফান’। প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন। শাফিন আহমেদের সঙ্গে এটি উপস্থাপনা করেছেন শারমিন লাকী। কথা হলো তাঁর সঙ্গে।‘গান ও ফান’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন?অনুষ্ঠানটি পুরোপুরি অ্যাকুস্টিক যন্ত্রপাতি নিয়ে হয়। তা ছাড়া গানের ফাঁকে যে আড্ডাটা হয়, তার মাধ্যমে গান বিষয়ে অনেক কিছুই জানতে পারি। আর শাফিন ভাইয়ের বিষয়ে বলব, তিনি তাঁর বেশ কিছু কম প্রচলিত ভালো গান এ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেছেন। যা হয়তো গান ও ফান না হলে শুনতে পারতাম না। অনুষ্ঠানটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন?রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে একটা সময় আমাকে সবাই রেসিপি শারমিন বলেই ডাকত। তখন আমার মনে হয়েছে, আমি তো রন্ধনশিল্পী নই। কিন্তু যখন এ ধরনের ট্রেডমার্ক হয়ে যাচ্ছিল, তখন আমার মনে হতে থাকে, তাহলে কি আমি অন্য কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে পারব না? সে হিসেবে যখন গান ও ফান অনুষ্ঠানের প্রস্তাব পাই, তখন আমি সাহস পাই অনুষ্ঠানটি করতে। তা ছাড়া শাফিন ভাই আছে বলেও একটা কথা। সত্যি কথা বলতে কি, অনুষ্ঠানের ভাবনাটা আমার পছন্দ হয়েছে। গান নিয়ে এ ধরনের অনুষ্ঠান আগে করিনি। ‘মেঘে ঢাকা তারা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন?সত্যি কথা বলতে কি, আমি জীবনেও ভাবিনি রিয়েলিটি শো উপস্থাপনা করতে পারব। বিভিন্ন রিয়েলিটি শো দেখে আমার মনে হয়েছিল, এ ধরনের অনুষ্ঠান করতে প্রচুর উদ্যম থাকতে হয়। কিন্তু তার পরও কর্তৃপক্ষ আমাকে নিয়ে সে ঝুঁকিটা গ্রহণ করেছে। তবে এটা ঠিক যে, প্রথম দুটি পর্ব করতে গিয়ে আমাকে বেশ বেগ পোহাতে হয়েছে। তার পর থেকেই বলব আমি ঘুরে দাঁড়িয়েছি। একেবারে নতুন অভিজ্ঞতা এ অনুষ্ঠানটি। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি থেকে আমি প্রতিনিয়ত ঋদ্ধ হচ্ছি। ‘সিদ্দিকা কবীরস রেসিপি’র খবর কী?প্রায় ছয় বছর ধরে আমরা এ অনুষ্ঠান করছি। অনুষ্ঠানটির আর মাত্র ৩০ পর্ব প্রচারিত হওয়ার বাকি। এ পর্যন্ত অনুষ্ঠানটির ২৭০টি পর্ব দেখানো হয়েছে। বেশ কয়েকটি অনুষ্ঠান পুনঃপ্রচার করা হচ্ছে। এ বছরের মাঝামাঝি থেকে হয়তো বাকি ৩০ পর্ব দেখানো হবে।নতুন কিছু করছেন?এটিএন বাংলায় সামনের মাস থেকে শুরু হবে চার দেয়ালের কাব্য নামের একটি অনুষ্ঠান। নতুন কয়েকটি বিজ্ঞাপনের কাজও শুরু করব। নিয়মিতভাবে আমি কণ্ঠ দেওয়ার কাজ করছি। এ ছাড়া অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি সামাজিক সচেতনতামূলক সংগঠনের নানা কাজের সঙ্গে যুক্ত আছি।