এ বছর এইচআইভি-সংক্রমণ হয়েছে ৪৪৫ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ৪৪৫ জন মানুষের মধ্যে এইচআইভি ভাইরাস সংক্রামিত হয়েছে। নতুন করে শনাক্ত করা হয়েছে ২৫১ জন এইডস রোগী। এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এইচআইভি/এইডসের নতুন এ পরিসংখ্যান উপস্থাপন করেন।বাংলাদেশে এইডস রোগী প্রথম শনাক্ত হয় ১৯৮৯ সালে। সেই থেকে গত বছরের ১ ডিসেম্বর পর্যন্ত দেশে এইচআইভি-সংক্রমণের শিকার দুই হাজার ৮৮ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে এইডস হয়েছিল ৮৫০ জনের, মারা যায় ২৪১ জন।