এ বছর ৭৫ হাজার ব্যক্তি হজ পালন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর বাংলাদেশি হজযাত্রীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে সৌদি হজ মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকার ও সৌদি রাজকীয় সরকারের মধ্যে হজসংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার এই চুক্তি সই হয়।অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এবং সৌদি সরকারের পক্ষে হজমন্ত্রী ফুয়াদ আল সালাম আল ফারেশি নেতৃত্ব দেন।হজ চুক্তি মোতাবেক ২০১০ সালে বাংলাদেশ থেকে ৭৫ হাজার হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে ব্যালটি হজযাত্রীর সংখ্যা ১৫ হাজার এবং নন-ব্যালটি হজযাত্রীর সংখ্যা হবে ৬০ হাজার।এ ছাড়া উভয় পক্ষের আলোচনায় উন্নত হজ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি সরকার কর্তৃক জেদ্দা বিমানবন্দর, মক্কা ও মদিনায় আবাসন, মিনা আরাফাতে সুযোগ-সুবিধাসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি চূড়ান্ত করা হয়। বিজ্ঞপ্তি।