এ বছরই ২৭ শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার হবে: কামরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যাঁরা প্রশ্ন করছেন, তাঁদের বলতে চাই, আন্তর্জাতিক মানের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারকাজ চলছে। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যে ২৭ জন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচারকাজ শেষ হবে।’আজ বুধবার বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণে মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী বলেন, ছয় মাসের মধ্যে বিচারকসংকট দূর করা হবে। শুধু বিচারক সমস্যা দূর করা এবং অবকাঠামো নির্মাণ করলে চলবে না, বিচারপ্রার্থীরা যাতে দ্রুত সময়ে বিচার পেতে পারে, সে ব্যাপারে বিচারক ও আইনজীবীদের এগিয়ে আসতে হবে।আইন প্রতিমন্ত্রী বগুড়া আইনজীবী সমিতিকে ১০ লাখ টাকা অনুদান দেন। এ ছাড়া তিনি আইনজীবী সমিতির অন্যান্য সমস্যা দূর করার আশ্বাস দেন।