এ মাসেই ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা : শফিক আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসের মধ্যেই একাত্তরে সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের একটি তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে তদন্তকারী সংস্থা। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের একথা জানান।পরিদর্শন শেষে সাংবাদিকদের শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বিধিমালায় কোনো কিছু সংযোজন বা বিয়োজন করে তা সংশোধনের এখতিয়ার ট্রাইব্যুনালের। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনেই এ ক্ষমতা দেওয়া হয়েছে।ট্রাইব্যুনাল পরিদর্শনকালে মন্ত্রী, আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেলের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল তাদের কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে।ট্রাইব্যুনাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।