এ মাসেই ঢাকায় জোটের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন বিভক্তির প্রতিবাদে এ মাসের শেষ সপ্তাহে ঢাকায় সমাবেশ করবে চারদলীয় জোট। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র জানায়, এ ছাড়াও বর্তমান সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলতি মাসেই রংপুর ও বরিশালে সমাবেশ করা হবে। দুটি সমাবেশেই খালেদা জিয়া উপস্থিত থাকবেন।সূত্র জানায়, জোটের প্রত্যেক দলের মহাসচিবদের নিয়ে একটি শক্তিশালী লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি জোটের আন্দোলন কর্মসূচির বিষয় দেখভাল করবে। প্রতিটি দল থেকে তিনজন করে সদস্য এই কমিটিতে থাকবেন।বৈঠকে চলমান রাজনীতির বিষয়েও আলোচনা করা হয়। এ ছাড়া আগামী মাসে চট্টগ্রামে রোডমার্চের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। তবে রোডমার্চের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। লিয়াজোঁ কমিটি এই তারিখ নির্ধারণ করবে। এর আগের রোডমার্চ সফল হয়েছে দাবি করে নেতারা সন্তোষ প্রকাশ করেন।বৈঠকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সভাপতি হামিদুর রহমান আযাদ, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিলেন।