এ মাসেই তিন জেলায় সফরে যাবেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ফেব্রুয়ারি মাসে দেশের তিনটি জেলায় সফরে যাবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। জেলাগুলো হলো চাঁদপুর, লক্ষ্মীপুর ও লালমনিরহাট।বিএনপি সূত্রে জানা গেছে, চারদলীয় জোটের গণমিছিলে পুলিশের গুলিতে নিহত চাঁদপুর ও লক্ষ্মীপুরের চারজনের পরিবারে সঙ্গে খালেদা জিয়া সাক্ষাত্ করবেন ও সেখানে জনসভা করবেন। ১৩ ফেব্রুয়ারি চাঁদপুরে ও ১৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে যাবেন। এ ছাড়া জনসভায় ভাষণ দেওয়ার জন্য ২৭ ফেব্রুয়ারি খালেদা জিয়ার লালমনিরহাটে যাওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।