এ মাসেই শেষ হচ্ছে ইরাকে মার্কিন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে মার্কিন সেনা অভিযান চলতি মাসে শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে ইরাক থেকে মার্কিন সেনারা নিজ দেশে ফিরতে শুরু করেছেন।গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগ সেনা ঘাঁটিতে ইরাক-ফেরত সেনাদের স্বাগত জানান।সেনা ঘাঁটিতে ওবামা উচ্ছ্বাসিত সেনাদের উদ্দেশে বলেন, ‘কমান্ডার ইন চিফ হিসেবে এবং জাতির পক্ষ থেকে আমি আপনাদের গর্ব করে দেশে স্বাগত জানাতে চাই। আমি মনে করি, এতে আপনাদের পরিবারও একমত হবেন।’২০০৩ সালের মার্চে সাদ্দাম সরকারকে উত্খাত করতে ইরাকে অভিযান চালায় মার্কিন বাহিনী। গত বছরের আগস্ট মাসে ইরাক ছাড়ে মার্কিন যুদ্ধসেনারা। আর এ মাসের মধ্যে অবশিষ্ট সব সেনা নিজ দেশে ফিরে আসবেন।সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, ইরাকে আট বছরের বেশি সময় ধরে চলা এ অভিযানে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারের বেশি সেনা।