এ মেয়াদেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে: হানিফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে আইনি প্রক্রিয়াগুলো খতিয়ে দেখছেন আইনমন্ত্রী। এ সরকারের মেয়াদেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে। আজ রোববার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে মিথ্যাচার করে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সামপ্রদায়িক দাঙ্গার উসকানি দিচ্ছে। এটা না বুঝেই ইসলামি সমমনা দলগুলো এ হরতাল ডেকেছে। তবে জনগণ তাদের উদ্দেশ্য বুঝতে পেরে ঘৃণার সঙ্গে এ হরতাল প্রতিহত করছে।‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ করেন, মাহমুদুর রহমান তাঁর পত্রিকায় মিথ্যা গল্প-কাহিনি দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দাঙ্গার উসকানি দিচ্ছেন।এ সময় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।