এ যুগের কুম্ভকর্ণ!
এ যেন মহাভারতের সেই কুম্ভকর্ণ! তবে কুম্ভকর্ণ ঘুমাতেন ছয় মাস আর এই যুগের কুম্ভকর্ণ ঘুমান টানা সাত দিন। এই কুম্ভকর্ণের নাম লখাই কর্মকার (৪২)। বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহের কাঠুপাড়ায়। এই লখাই টানা সাত দিন ঘুমান। প্রতিদিন সকালে স্ত্রী তাঁকে বিছানা থেকে তুলে নাশতা করান। মুখে তুলে দেন মুড়ি ও পানি। এরপর আবার ঘুমিয়ে পড়েন লখাই। গ্রামের সবার কাছে কুম্ভকর্ণ নামে পরিচিত লখাই। লখাইয়ের ১৮ বছরের একটি ছেলে রয়েছে। তিনি এখন রিকশা চালান। স্ত্রী চায়না দেবী গৃহকর্মীর কাজ করে। লখাইও একসময় রিকশা চালাতেন। ১০ বছর ধরে লখাই এই ব্যতিক্রমী ঘুম ঘুমাচ্ছেন।চাকদহের সরকারি হাসপাতালের চিকিত্সক হিমাদ্রি চক্রবর্তী বলেছেন, লখাই জিন-সংক্রান্ত একটি রোগে আক্রান্ত। তাঁর চিকিত্সার প্রয়োজন।স্থানীয় গ্রামপঞ্চায়েতের প্রধান সন্তোষ দাস বলেন, লখাইকে কাজ করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি চেষ্টা সফল হননি। স্ত্রী চায়না দেবীও বলেছেন, কাজের প্রতি একদম আগ্রহ নেই তাঁর। সারা দিনই ঘুমোতে ভালোবাসেন। একটানা সাত দিন ঘুমোলেও তাঁর শারীরিক কোনো অসুবিধা হয় না। লখাই বলেন, সব সময় তাঁর ঘুম পায়। টানা সাত দিন ঘুমোলেও ঘুম শেষ হয় না।