এ রায় লিভ টুগেদারকে উৎসাহিত করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টআপিল বিভাগের এ রায় মুসলিম আইন অনুযায়ী বিবাহ প্রমাণের বিষয়ে অনেক অস্পষ্টতা দূর করেছে। এখানে কেউ স্বামী-স্ত্রী পরিচয় দিলে এবং তাঁরা একত্রে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করলে, সেক্ষেত্রে বিয়ের অস্তিত্বের বিষয়টি প্রমাণ করা যায়। যদিও তাদের কোনো রেজিস্টার্ড কাবিননামা সম্পন্ন না-ও হয়ে থাকে। লিভ টুগেদার, যা বর্তমান বিশ্বে প্রচলিত, এতে ছেলেমেয়ে কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেয় না। আমাদের সমাজে এটা অনৈতিক হিসেবেই গণ্য করা হয়। তাই কেউ লিভ টুগেদার করলে তাদের মধ্যে বিয়ে হয়েছে, এটা বলা যাবে না। এ রায়েও তা বলা হয়নি। আমাদের দেশের বিধিবদ্ধ আইন অনুযায়ী, বিয়ে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। বিয়ে রেজিস্ট্রি না করলে শাস্তি পেতে হবে ঠিকই, কিন্তু বিয়েটি অবৈধ হয়ে যাবে না। আমাদের সমাজে মমতাজ বেগমের মতো অনেক নারী হয়তো আছে, যাদের বিয়ের নাম করে স্বামী কিছুদিন রেখে তাড়িয়ে দেয় এবং বিয়ে অস্বীকার করে। আপিল বিভাগের এ রায়ের ফলে এ রকম অসহায় নারীদের অধিকার সমুন্নত হলো। এই অসহায় নারীরাও দেনমোহর এবং ভরণপোষণ পাবে। তবে আমার পরামর্শ হচ্ছে, বিয়ের সময় অবশ্যই কাবিননামা রেজিস্ট্রি করে নেবেন। এতে করে বিয়ে প্রমাণের ক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না।