মনসুন রেইন ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে চ্যানেল নাইনে। নাটকটি লিখেছেন প্রসূন রহমান এবং পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী ও হাবিব মাসুদ। এতে অভিনয় করছেন রাখী। কথা হলো তাঁর সঙ্গে।‘মনসুন রেইন’ নাটকের অভিনয় কোথায় করেছিলেন?নেপালে। গত বছরের নভেম্বরে গিয়েছিলাম। আট দিন ছিলাম। এর আগে কখনো নেপালে যাওয়া হয়নি। শুধু নেপালের গল্প শুনেছি। এবার গিয়ে মুগ্ধ হয়ে যাই। একেবারেই বেড়াতে পারিনি। শুটিংয়ের ভীষণ চাপ ছিল। আমরা ছিলাম কাঠমান্ডুতে। শুটিংয়ের ফাঁকে ভাবনাকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর বের হয়েছিলাম কেনাকাটা করতে। গিয়ে দেখি, সন্ধ্যা সাড়ে সাতটার পর সব বন্ধ হয়ে যায়। আর ট্যাক্সিক্যাবের ভাড়া ভয়াবহ। মাত্র দু-তিন কিলোমিটার রাস্তার জন্য ভাড়া দিয়েছি এক হাজার ৫০০ টাকা!এখন তো অনেক পরিচালকই নেপালে শুটিং করতে চান।আমি কিন্তু এরপর ভালোবাসা দিবসের একটি টেলিছবির কাজের জন্য আবার নেপালে গিয়েছিলাম। নাম স্বপ্ন বন্ধু ভালোবাসা। পরিচালক ছিলেন অরুণ চৌধুরী। দেশের বাইরে কাজ করতে ভালোই লেগেছে।এখন কোন কোন ধারাবাহিকের কাজ করছেন?এনটিভিতে প্রচারিত হচ্ছে সকাল আহমেদের টার্মিনাল। এ ছাড়া এজাজ মুন্নার জেনারেশন নেক্সট ডটকম এবং ফারুক হোসেনের বোয়িং ৭৫৭ ধারাবাহিকে কাজ করেছি। শিগগিরই এগুলোর প্রচার শুরু হবে। এ ছাড়া এক ঘণ্টার নাটক আর টেলিছবি করছি।আর পড়াশোনা?মে মাসে ‘এ লেভেল’ পরীক্ষা দেব। তাই তো মাস তিনেক ধরে একেবারেই তেমন কোনো কাজ করছি না।উপস্থাপনা করতে কেমন লাগছে?ভালো। আমি কিন্তু নিজে থেকে এই কাজটা করতে চাইনি। আমি তো ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানের অনুরোধে করেছি। নাম ‘লাক্স গ্ল্যামার ডটকম’। আরটিভিতে প্রতি শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হচ্ছে।