এ সপ্তাহের উদ্ধৃতি
যখন হেরে যাই, আমরা সবাই-ই আসলে হারি। জিতলে যেমন সবাই একসঙ্গেই জিতি।ব্রাজিলের ফুটবল দলের ঐক্য বোঝাতে পাতোএকটুও না। এমন হওয়াটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। পাকিস্তানে সমস্যা হলো, কোচরা ক্ষমতা চায়।আফ্রিদি ও ওয়াকারের মাঝে ঝামেলায় বিস্মিত হননি জানিয়ে ওয়াসিম আকরামআমি নাকি ওই ম্যাচে নয়টি ভুল সিদ্ধান্ত নিয়েছি, অথচ ডিআরএস থাকলে আমার একটা মাত্র সিদ্ধান্ত পাল্টে যেত। এ জন্যই মনে হলো, কারও না-কারও মুখ খোলা উচিত। কারণ, দুর্ভাগ্যজনকভাবে আইসিসি এটা করছে না।ভারতীয় আধিপত্যে আইসিসি নতিস্বীকার করে আছে পরোক্ষে এমন মন্তব্যই করলেন ড্যারিল হার্পারআর্জেন্টিনার ভালো আমাদের চেয়ে বেশি আর কেউই চায় নাসমালোচকদের পাল্টা জবাব দিয়ে লিওনেল মেসিভ্লাদিমির যখন লড়াইটা জিতল, বেশ খুশি হয়েছিলাম। কিন্তু কিছুটা অখুশিও ছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল ভ্লাদিমির ওকে একেবারে শুইয়ে দিক।ভ্লাদিমির ডেভিড হায়েকে নকআউট না করায় একটু নাখোশ বড় ভাই ভিতালি ক্লিসকোআমি ঘাসের ওপর পড়ে গেলাম। ভিক্টর ভালদেস ছুটে এল কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোল না। আমি শুধু কাঁদছিলাম আর কাঁদছিলাম।এক বছর পর ফাইনালের সেই গোলটির স্মৃতি রোমন্থন করে আন্দ্রেস ইনিয়েস্তাএ সপ্তাহের তারকানেইমারবিশ্বের মানুষ এত দিন শুধু তাঁকে নামেই চিনেছে। ব্রাজিল বা দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবল বিশ্বব্যাপী সম্প্রচারিত হয় না বলেই নেইমারের খেলার ছবি পত্রিকায় পড়ে বা টিভিতে টুকটাক দেখে বাকিটা এঁকে নিয়েছে মানুষ। কোপা আমেরিকা তাই তাঁর জন্য সত্যিকার অর্থেই নিজেকে চেনানোর সুযোগ। প্রথম দুই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও নেইমার নিজেকে চেনালেন কোণঠাসা ব্রাজিলের গ্রুপের শেষ ম্যাচে। নিজে দু গোল করেছেন, অবদান রেখেছেন পাতোর দুই গোলেও।