এ সপ্তাহের তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভিসা অলিচএকটু একবগ্গা, খ্যাপাটে স্বভাবের। ‘মানি নাকো কোনো আইন’ই জীবন-দর্শন। এ জন্য কোচের বকাঝকা খেতে হয় প্রায়ই। কিন্তু আগামী কয়েক দিন এই পাগলাটে শিষ্যকে কিছুই বলবেন না কোচ লুই ফন গাল। বায়ার্ন মিউনিখকে যে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন আইভিসা অলিচ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দুর্দান্ত এক গোল! উন্মাতাল গ্যালারির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে খুশির চোটে খুলে ফেলেছিলেন জার্সি। এ কারণে দেখেছেন হলুদ কার্ডও। কার্ড দেখার পর যা করলেন, সেটিও অদ্ভুত। যেন আনন্দে আত্মহারা। পারলে রেফারিকে জড়িয়ে ধরে চুমুই খেয়ে বসেন! আত্মহারা হবেন না কেন? ক্রোয়াট উইঙ্গারের এই গোলের গল্প তো অনেক দিন ধরেই করবে বায়ার্ন সমর্থকেরা।