এ সপ্তাহের তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রাজ্জাকবছরটা শুরু হয়েছিল একদম বাজেভাবে। টানা পাঁচ ম্যাচে উইকেট পাননি। রানের চাকা আটকে রেখে সাহায্য করছিলেন তেমনও নয়। সত্যি বলতে কি, পুরো বছরই চলল নিজেকে হারিয়ে খুঁজতে থাকা। এ বছর আগের আঠারো ম্যাচে মাত্র ১৬ উইকেট। বয়সের দিক দিয়ে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারটির এই ফর্ম নিশ্চয়ই দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। অবশেষে নিজেকে ফিরে পেলেন বছরের শেষপ্রান্তে এসে। চলতি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে দূর করলেন দুশ্চিন্তার মেঘ। দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট। ‘আমি নিজের জন্য আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি না। দল জিতেছে এটাই বড় কথা’—দ্বিতীয় ওয়ানডের পর বলেছেন দলঅন্তঃপ্রাণ আবদুর রাজ্জাক।