এ সপ্তাহের তারকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিচন্দ্রন অশ্বিনসব ক্রিকেটারেরই আরাধ্য স্বপ্ন টেস্ট ক্যাপ মাথায় চড়ানো। সেটি রবিচন্দ্রন অশ্বিন চড়ালেন ৬ নভেম্বর। অভিষেক টেস্টেই ম্যাচসেরা। শৈশবের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১৩ নভেম্বর। কাল শেষ হওয়া মুম্বাই টেস্টে ৫ উইকেটের সঙ্গে প্রথম টেস্ট সেঞ্চুরি। তাঁর ২৫ বছরের জীবনের সবচেয়ে সেরা সময় তো এই নভেম্বর মাসই! এর আগে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল মাত্র দুজন ভারতীয়র। ক্যারিয়ারের শুরুতেই অশ্বিন জানিয়ে দিলেন, টেস্টের কঠিন জগতে তিনি থাকতেই এসেছেন। মুম্বাই টেস্টের ‘অলরাউন্ডার’ অশ্বিনই আমাদের এ সপ্তাহের তারকা।