এ সপ্তাহের তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুত্তিয়া মুরালিধরন চলে গেলেন, শ্রীলঙ্কাও যেন ভুলে গেল টেস্ট জিততে। এমনকি ‘দুর্গ’ দেশের মাটিতেও জয় নেই! দেশের মাটিতে প্রায় দু বছরের জয়-খরা কাটল অবশেষে এক স্পিনারের হাত ধরেই। মুরালির অবসরের পর থেকে টেস্টে শ্রীলঙ্কার স্পিন আক্রমণের দায়িত্ব বয়ে বেড়াচ্ছেন হেরাথ, পারফরম্যান্সও খারাপ নয়। তবে সেভাবে আলোয় আসতে পারেননি। অবশেষে আলোচনায় এলেন মুরালির মতো পারফরম্যান্স দেখিয়েই। ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে দলকে এনে দিলেন মুরালি-উত্তর যুগে দেশের মাটিতে প্রথম জয়। ‘আনসাং হিরো’ থেকে হয়ে উঠলেন সত্যিকারের ‘হিরো’। গল টেস্টে শ্রীলঙ্কার জয়ের নায়ক রঙ্গনা হেরাথই আমাদের এ সপ্তাহের তারকা।