প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাইলে মিল খুঁজে পাওয়া যাবে অনেক কিছুতেই। দুজনেরই জন্ম জুনে। জন্মস্থান—পাঞ্জাবের লাহোর। দুজনই বাঁহাতি পেসার। দুজনেরই নামের শুরু ‘ওয়া’ দিয়ে। এতসব মিল না থাকলেও ওয়াহাব রিয়াজ অবশ্যই তাঁর আদর্শ কিংবা গুরু হিসেবে বেছে নিতেন ওয়াসিম আকরামকেই। নিয়েছেনও। উমর গুলের ইনজুরিতে দলে সুযোগ পেয়েছেন। সেই সুযোগ মুঠোয় পুরে নিয়ে টেস্ট অভিষেকেই তুলে নিয়েছেন ৫ উইকেট। অভিষেকের দিক দিয়ে আকরামকেও ছাপিয়ে গেলেন। তবে এই ২৫ বছর বয়সী আগামী দিনগুলোয় পাকিস্তানের বোলিং কিংবদন্তির অর্জনের ধারেকাছে আসতে পারলেও ধন্য হবেন।