এ সপ্তাহের তারকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম ইসলামতিন বছর আগে এই শেরে বাংলা স্টেডিয়ামেই ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে ওভারে ছয় ছক্কা মেরে বসলেন। সেটাই যেন কাল হলো। নাম হয় গেল ‘ছক্কা নাঈম’, প্রতি বলেই যেন তাঁর কাছে চার-ছয় চাইত দর্শক। জাতীয় দলে ‘মিনি’ অলরাউন্ডারের ভূমিকায় নিজেও যেন দ্বিধান্বিত হয়ে গেলেন নিজের খেলা নিয়ে। দলের বাইরে ছিটকে পড়ে অবশেষে নিজের জায়গাটা যেন খুঁজে পেয়েছেন। জাতীয় লিগে চার নম্বরে নেমে টানা দুই সেঞ্চুরির পর টেস্ট দলে ডাক, টেস্টেও প্রথমবার চারে ব্যাট করে অসাধারণ এক সেঞ্চুরি। সেই অভিষেক টেস্টে আমিনুল ইসলামের (১৪৫) পর বাংলাদেশর চার নম্বর ব্যাটসমানের প্রথম সেঞ্চুরি! বাংলাদেশের প্রথম ৫০০ ছোঁয়ার ভিত্তিও ওই ইনিংস। আমাদের এ সপ্তাহের নায়ক তাই নাঈম ইসলাম।