এ সময় হরতাল-ভাঙচুরে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে প্রাণহানির ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় হরতাল, গাড়ি ভাঙচুর ও শিল্প কারখানায় আগুন ধরিয়ে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, এখন আন্দোলন বা ভাঙচুরের সময় নয়। সবাইকে সহমর্মিতা দেখাতে হবে। সহযোগিতার হাত বাড়াতে হবে। পুনর্বাসনই এখন প্রধান কাজ। এই দুর্যোগের সময় সবার উচিত সাহায্য করা। এমন সময়ে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামা বোধগম্য নয় বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। উদ্ধারকাজে কোনো গাফিলতি নেই বলেও তিনি দাবি করেন।সরকারি দলের সঙ্গে গত বুধবার সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকলে সবাই সরকারি দল হয়ে যায়। কে কোন দল করল, সেটা বড় বিষয় নয়। অপরাধী অপরাধীই। তাঁদের গ্রেপ্তার করছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। চাকরিহারাদের চাকরি দেওয়া হবে। চিকিত্সার ব্যবস্থা নেওয়া হবে।’ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।