এ সরকার ফেরাউন সরকার : আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিভক্ত আদেশ দেওয়া হয়।আদেশের পর হাইকোর্ট থেকে বেরিয়ে আমিনী বলেন, 'এ সরকার ফেরাউন সরকার। সরকার পতনের জন্য আন্দোলন জোরদার করতে হবে।'প্রসঙ্গত, ১০ আগস্ট লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাদী হয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। মহানগর হাকিম রোখশানা বেগম বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ জুলাই রাজধানীর লালবাগে মুফতি ফজলুল হক আমিনী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাশূন্য এবং গৃহবন্দি করে রাখার হুমকি দেন। ওই সংবাদ সম্মেলনে আমিনী আরও বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংশোধিত সংবিধান ছুড়ে ফেলার যে বক্তব্য দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবিধান শুধু ছুড়ে ফেলা নয়, ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে। এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।