এ সরকারকে হটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি। এ অবস্থা চলতে পারে না। যত বাধাই আসুক না কেন, দেশ রক্ষায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। জনগণের পাশে থেকে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সরকারের প্রচ্ছন্ন চাঁদাবাজি ও দখলদারিত্ব অব্যাহত রয়েছে। মন্ত্রী-সাংসদেরাও এ থেকে দূরে নেই। এ সরকারকে হটিয়েই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় নিহত হওয়া প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর খালেদা জিয়া এসব কথা বলেন।সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় নিহত হওয়া সাতজনের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।