এই না হলে আলীবাবার দরজা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল্পের আলীবাবা ‘চিচিং ফাঁক’ বললেই খুলে যেত দরজা। তবে আলীবাবা ডোর অ্যান্ড ফার্নিচারের দরজা কিন্তু এত সহজে খোলা যায় না। তার মানে আবার ভাববেন না যে বাড়িতে ঢুকতে আপনাকে ভোগান্তি পোহাতে হবে। বাড়িতে চোর-ডাকাত যাতে ঢুকতে না পারে, এমন মজবুত করে বানানো হয়েছে আলীবাবা দরজা। তা ছাড়া আলীবাবার দরজাগুলো দেখতেও খুব সুন্দর। ধাতুর ওপর নানা ধরনের আকর্ষণীয় কারুকাজ করা এসব দরজার দাম অবশ্য একটু বেশিই। তবে নিরাপত্তা আর আভিজাত্যের কথা ভাবলে এটাকে খুব বেশি কিছু বলে মনে হওয়ার কথা নয়।