এই বুঝি শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে তখন সকাল আটটা। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিবন্ধনের সময় শুরু হয়ে যাবে। এর মাঝে বেশ কয়েকটি ফোন এল। ভাই, পরীক্ষা কি শুরু হয়ে গেছে। আমরা তো এখনো পৌঁছাতে পারিনি। আমরা লঞ্চে আছি, পৌঁছাতে পারিনি। আমরা লঞ্চে আছি। পৌঁছাতে আরও দেড় ঘণ্টা বা তারও বেশি। আবার কেউ বা বলছেন, আমরা মানিকগঞ্জে, ফেরিতে দেরি হয়েছে। একটু দেরি করে পরীক্ষা শুরু করেন না। আর এসব উদ্বেগ অভিভাবকদের। যাঁরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসছেন তাঁদের সন্তানকে নিয়ে এই ভেবে যে, তাঁদের সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করে কিছু একটা করে দেখাবে। যাঁরা আগেই চলে এসেছেন, তাঁরাও ধৈর্য্য ধরে অপেক্ষা করছেন সেই সব শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য। এভাবেই তাঁদের সহযোগিতা দিয়ে ভাষা প্রতিযোগের আয়োজনকে সফল করেছেন এই অভিভাবকেরা। জাতীয় উৎসবে মাধ্যমিক বিভাগে পুরস্কার পেল যে মুনতাসীর হাসান, সে যখন সৈয়দপুর থেকে দিনাজপুর প্রতিযোগে অংশগ্রহণ করতে আসছে, তাদের আসতে কিছুটা দেরি হয়। এ সময় তার মা, মাঝেমধ্যে তার বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করছেন, পরীক্ষা কি শুরু হয়ে গেছে। সে জাতীয় উৎসবে পুরস্কার পাওয়ায় তার মা মরিয়ম বেগম যারপরনাই খুশি। তিনি সন্তানের এই সাফল্যে এতটাই আত্মহারা হয়ে গেছেন যে তিনি বলছেন, এত খুশির খবর ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। তিনি মুনতাসীরের এই সাফল্যের পেছনে শুধু তার পড়াশোনার প্রতি মনোযোগের কথাই বারবার করে উল্লেখ করলেন। অনুষ্ঠান শেষে একজন শিক্ষার্থী পুরস্কার না পাওয়ায় কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। আর পাশ থেকে তার বাবা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। এই তো শেষ নয়। মূলত এসব অভিভাবকের ভাষা প্রতিযোগের প্রতি নিজের সন্তানের শুধু দৃষ্টি আকর্ষণই করেন না। কীভাবে তাকে সুন্দর ও মেধাবী একজন মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সে চেষ্টাই করে যাবেন। রংপুর থেকে এক ঝাঁক তরুণ মেধাবী মুখ নিয়ে এসেছিলেন মুসা স্যার। তিনি তাঁর প্রতিক্রিয়ায় এ মন্তব্যই ব্যক্ত করলেন।