এই সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিহালদা: দ্য রিভার অব মিস্টারিইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এক দল শিক্ষার্থী চট্টগ্রামের হালদা নদী দেখতে গিয়েছিল। এরই অংশ হিসেবে আলোকচিত্র, ভিডিও শিল্পকর্ম প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। শুক্র ও শনিবার বন্ধ। প্রদর্শনীর শেষ দিন ৪ আগস্ট।কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণফার্মগেটকেন্দ্রীয় মৎস্যমেলাজাতীয় মৎস্য সপ্তাহ ২০১১ উপলক্ষে কেন্দ্রীয় মৎস্যমেলা চলছে।সময়: সকাল নয়টা থেকে রাত নয়টা। আগামীকাল মেলার শেষ দিন।গ্যালারি চিত্রকবাড়ি ৪, সড়ক ৬, ধানমন্ডি আ/এনতুন ঠিকানায়...গ্যালারি চিত্রকের নতুন ঠিকানাকে কেন্দ্র করে প্রদর্শনী শুরু হবে ২৯ জুলাই বিকেলে। এতে ৬০ জন শিল্পীর শিল্পকর্ম উপস্থাপিত হবে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা। প্রদর্শনীর শেষ দিন ২০ আগস্ট।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিরি-ইউনিয়ন অব লাইফজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষকদের অংশগ্রহণে চলছে আলোকচিত্র প্রদর্শনী। এতে মোট ৫০টি আলোকচিত্র রয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ২৮ জুলাই।দক্ষিণ ফটকবায়তুল মোকাররম মসজিদ, পল্টনইসলামি বইমেলাপবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করেছে বইমেলার। এতে ধর্মীয় বিভিন্ন ধরনের বই কেনার সুযোগ রয়েছে।সময়: রমজান মাসজুড়ে চলবে বইমেলা।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিএকক চিত্র প্রদর্শনীশিল্পী মোহাম্মদ কিবরিয়ার একক চিত্র প্রদর্শনী চলছে। সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ৩১ জুলাই প্রদর্শনীর সমাপনী দিন। দৃক গ্যালারি বাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিপ্রকৃতি ও নারীপরিবেশ উন্নয়নে নারীবিষয়ক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে লিপিকা আর্ট একাডেমি। এতে মোট ৫০টি ছবি উপস্থাপিত হয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।গ্যালারি জুমআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডিফ্যাশন মাই ইন্সপারেশনরুমানা খন্দকারের বিভিন্ন পোশাক নিয়ে চলছে প্রদর্শনী।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ থাকে। প্রদর্শনীর শেষ দিন ২৮ জুলাই।গ্যালারি কসমসকসমস সেন্টার, ৬৯/১ নিউ সার্কুলার রোড, মালিবাগট্যাপেস্ট্রি প্রদর্শনীশিল্পী তাজুল ইসলামের সপ্তম একক ট্যাপেস্ট্রি প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা। ৫ আগস্ট প্রদর্শনী শেষ হবে।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডিত্রিলয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছয় তরুণ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী শুরু চলছে। এতে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ থাকে। প্রদর্শনীর শেষ দিন ২৯ জুলাই।জিয়া মিলনায়তনচাষাঢ়া, নারায়ণগঞ্জফল ও বৃক্ষমেলাজেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চলছে ফল ও বৃক্ষমেলা। এতে একসঙ্গে বিভিন্ন ধরনের বৃক্ষ কেনার সুযোগ রয়েছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। আগামীকাল মেলা শেষ হবে।ডিসিসি সুপার মার্কেটচেম্বার ৪-৫, গুলশান-২সেল বাজারগুলশান পেট অ্যানিমেল ক্লিনিকে ৫ আগস্ট বিনা মূল্যে পোষা কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হবে।সময়: সকাল আটটা থেকে বেলা ১১টা। সবার জন্যে উন্মুক্ত। প্রতি মাসের প্রথম শুক্রবার এই কার্যক্রম চলবে।গ্রন্থনা: তানজিল রিমন