এই সপ্তাহ
বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি।পরিবেশের মৃত্যু যন্ত্রণা: রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলিভারতীয় শিল্পী দীপালী সাহার একক চিত্রপ্রদর্শনী চলছে। এতে ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ১৮ আগস্ট প্রদর্শনীর শেষ দিন।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।চিত্রকর্ম প্রদর্শনীমিনামি অগোরার একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে।সময়: বেলা দুইটা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর সমাপনী দিন।দক্ষিণ ফটক প্রাঙ্গণবায়তুল মোকাররম মসজিদ, পল্টন।ইসলামি বইমেলাপবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করেছে বইমেলার। এতে ধর্মীয় বিভিন্ন ধরনের বই কেনার সুযোগ রয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। রমজান মাসজুড়ে চলবে বইমেলা।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি।ঈদ কালেকশনন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির তরুণ ফ্যাশন ডিজাইনারদের পোশাক প্রদর্শনী শুরু হবে আজ।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ১৭ আগস্ট প্রদর্শনী শেষ হবে।গ্যালারি চিত্রকবাড়ি ৪, সড়ক ৬, ধানমন্ডি আ/এ।নতুন ঠিকানায়...গ্যালারি চিত্রকের নতুন ঠিকানাকে কেন্দ্র করে চলছে প্রদর্শনী। এতে ৬০ জন শিল্পীর শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা। প্রদর্শনীর শেষ দিন ২০ আগস্ট।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডি।জাগো অন্তরে মমজাতীয় শোক দিবস উপলক্ষে গত বছর ঢাকা আর্ট সেন্টার আয়োজন করেছিল এক কর্মশালার। সেই কর্মশালায় আঁকা ছবি নিয়ে আগামীকাল বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন হবে।সময়: প্রতিদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা। প্রদর্শনীর সমাপনী দিন ২১ আগস্ট।গ্রন্থনা: তানজিল রিমন