এই সময়ের শখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেল চালানোই নেশাসাবহানাজ রশীদ পঞ্চম সেমিস্টার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশঢাকা শহরের যানজট নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর ছোট-বড় নানা ধরনের গাড়ির কারণে সেই যানজট বেড়েই চলেছে। দেখা যায়, একজন শিক্ষার্থীকে স্কুলে বা কলেজে নামিয়ে দিয়ে যায় যে গাড়ি, সেই গাড়ি ফেরার পথে রাস্তায় যানজট তৈরি করছে। যদি ছেলে বা মেয়েটি সাইকেল চালাতে জানে, তাহলে সে নিজেই স্কুলে আসতে পারবে। তার একার জন্য একটি গাড়ি হয়তো আসবে না। তাকে দেখে আরও অনেকে উৎসাহিত হবে। এই ভাবনা থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে সাইকেল চালানোর। আগে শুধু নিজে চালাতাম, এখন অন্যকেও চালাতে উৎসাহিত করি।আমি নিজে ছোটবেলা থেকে সাইকেল চালাই। আমি ‘ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ’ নামের একটা সংগঠনের সঙ্গে যুক্ত। এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবে কাজ করছি। তাদের পক্ষ থেকে ১০ অক্টোবর ঢাকার রাস্তায় সাইকেল চালাব। এর জন্য প্রথমে ৫০ জন ছেলেমেয়ে নাম রেজিস্ট্রেশন করে। তারা কেউ কেউ ছোটবেলায় চালাত। তবে তাদের সবার প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হয়তো আরও অনেককে শেখাবে। আর সাইকেল পরিবেশবান্ধব। কার্বনের নিঃসরণকে কমিয়ে দেয়। সে কারণে শখ থেকেই এই উদ্যোগ নেওয়া। এ ছাড়া উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা আছে। ফটোগ্রাফিতেও আমার আগ্রহ আছে। নিজে প্রামাণ্যচিত্র নির্মাণ করব। সেখানে সমাজের নানা কথা তুলে আনব। এমনটাই ইচ্ছা আমার। এর বাইরে দেশের বহুলপ্রচারিত ইংরেজি দৈনিকে খণ্ডকালীন কাজ করি। সব মিলিয়ে শখের বশে অবসরেও অনেক কিছু করা হয়।পাহাড়ে ঘুরে বেড়াই মানিফা ইসলামবিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী২০০৬ সালের কথা। সেবার বিশ্ব নারী দিবসে আমি একটি অভিযাত্রী দলের সঙ্গে বান্দরবান গিয়েছিলাম। আমার বড় বোনও একজন পর্বতারোহী। সেও ছিল এই অভিযানে। আমরা উঠেছিলাম কেওক্রাডংয়ে। অন্য রকম লেগেছিল। ভিন্ন পরিবেশ, ভিন্ন ধরনের মানুষ। এমন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হয়নি। আর বাংলাদেশের সবচেয়ে উঁচু বড় পর্বতে উঠতে পারার আনন্দই আলাদা। মনে হয়েছে এর থেকে বড় পর্বতে উঠব। ব্যস, এরপর থেকে সময়-সুযোগ পেলেই বেরিয়ে পড়ি। সিলেট, ময়মনসিংহের পাহাড়ে উঠেছি। পাহাড়ের নেশা যেন কাটে না, বেড়েই চলেছে। ভবিষ্যতে আমি প্রত্নতত্ত্ববিদ হতে চাই। কেননা, পাহাড়ে ওঠার শখের সঙ্গে বিষয়টি জড়িত, যা আমার পড়াশোনায় সাহায্য করবে। অবসরে পাহাড়ের খোঁজে বেরিয়ে পড়া ছাড়াও নাচ করি।সাইকেল চালালে মন ভালো থাকেফারহানা আহমেদসপ্তম সেমিস্টার, বিবিএ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়পড়াশোনার ফাঁকে একটি অনলাইন রেডিওতে খেলার ধারাভাষ্যকার হিসেবে কাজ করি। এ কাজকে উপভোগ করি। মাঝেমধ্যে অবসাদগ্রস্ত হয়ে যাই। তখন নিজের সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ সাইকেল চালালেই মন ও শরীর হালকা হয়ে যায়। বাসায় ফিরে তখন খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই সাইকেল চালাই। মনও ভালো থাকে। অন্য রকম লাগে, যা আজকাল খুব একটা দেখা যায় না।রংতুলি জমাইউম্মে মোকাররমাদ্বিতীয় সেমিস্টার, স্থাপত্য বিভাগআহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ছবি আঁকা ও রঙের প্রতি বিশেষ দুর্বলতা আছে। সেখান থেকেই রংতুলি সংগ্রহের নেশা। শখও। একটু ভিন্ন ধরনের তুলি দেখলেই সেটি সংগ্রহে রাখতে চাই। সে কারণে পড়াশোনার ফাঁকে সময় পেলেই ইন্টারনেটের জগতে চলে যাই। নানা ধরনের তুলি সম্পর্কে জানার চেষ্টা করি। কোনটার কাজ কী, কোন রঙে কোনটার ব্যবহার ছবিকে আরও আর্কষণীয় করে তুলবে, সেটিও জানতে পারি। এর বাইরে অনেকটা সময় ফেসবুকে থাকি। অনেকের সঙ্গে যোগাযোগ হয়। যারা দেশের বাইরে থাকে, তাদের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়। সবার তাৎক্ষণিক অবস্থা সম্পর্কে জানতে পারি। বিশেষ করে কোনো পুরোনো বন্ধুকে খুঁজে পেলে খুব ভালো লাগে। এ ছাড়া এর বাইরে বিভিন্ন ধরনের বই সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। সেটিও দেখি। তবে শখের ক্ষেত্রে বেশি জায়গা দখল করে আছে তুলির নেশা। অবসর মানেই ক্যামেরাতাকমিলা ফাইজাচতুর্থ বর্ষ, সমাজবিজ্ঞান বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়অবসর মানেই ক্যামেরা। ওর সঙ্গে কাটে পড়ার ফাঁকের সময়টুকু। ফ্রেমবন্দী করি প্রকৃতিকে। প্রকৃতি আমাকে খুব টানে। তাই প্রাকৃতিক সৌন্দর্যের ছবিই বেশি তোলা হয়। কোথাও ঘুরতে গেলেও মাথায় থাকে কোনো বিশেষ কিছু খুঁজতে হবে, যা আমার ছবির উপাদান হবে। এই তো কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম বগা লেক, কেওক্রাডং। মুগ্ধ হয়ে গিয়েছি সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে। ক্যামেরায় চলছে অবিরত ক্লিক ক্লিক। মনের মতো ছবি তুলেছি। পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্যও ক্যামেরায় বন্দী করেছি। এ ছাড়া সময় ও ছুটি পেলেই আশপাশের নানা বিষয়বস্তুর ছবি তুলি।শখের বশেই শিশু চলচ্চিত্রে কাজ করিবাবলী আকতার ছাত্রী, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়শিশু চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেক দিন ধরে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি চিলড্রেন ফিল্ম সোসাইটিতে। সেখান থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ জন্মে। শখের বশেই এসব কাজ করি। মাত্র অনার্স পরীক্ষা শেষ হয়েছে। অখণ্ড অবসর এখন। শিশু চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কাজ করব। ভবিষ্যতে সামর্থ্য হলে একটি শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা আছে। এই চলচ্চিত্রই আমার নেশা, আমার শখ। এর সঙ্গে জড়িত কাজ করতে চাই।