এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়নি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সরকারকে ক্ষমতায় বসানোর জন্য ইস্পাতদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আজ শুক্রবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হল প্রাঙ্গণে এক ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন। বিএনপি-সমর্থিত চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই ইফতারের আয়োজন করে।মির্জা ফকরুল বলেন, বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো দেশের ওপর চেপে বসে আছে। গণতন্ত্র থেকে শুরু করে সবকিছু এই সরকার ধ্বংস করে দিচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী নির্দলীয় সরকারের যে বিরোধিতা করছেন তার কোনো নৈতিক ও আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপি কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেবে না। ড্যাবের আয়োজনের প্রশংসা করে মওদুদ আহমেদ বলেন, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিত্সকেরা রাজনীতিবিদদের নানা সহযোগিতা করেছিলেন।ইফতার পার্টিতে ড্যাবের সদস্য চিকিত্সকেরা ছাড়াও রাজনীতিক, বুদ্ধিজীবী ও সাংবাদিকেরা অংশ নেন।