বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর থেকে নির্বাচিত সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত সন্ত্রাস, খুন, ধর্ষণ, সীমান্তে হত্যা, চাঁদাবাজি, জনদুর্ভোগ ও দেশবিরোধী চুক্তি এবং শেখ হাসিনার মিথ্যাচারের প্রতিবাদে বিভাগীয় শহরে খালেদা জিয়ার সফর কর্মসূচির অংশ হিসেবে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।বিএনপি চেয়ারপারসনের সমাবেশ উপলক্ষে আজ বুধবার দুপুর থেকেই বরিশাল মহানগরের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নেতৃত্বে ছোট-বড় মিছিল আসতে থাকে।বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এক ঘণ্টার বক্তব্যে সরকারের ব্যর্থতার নানা চিত্র তুলে ধরেন খালেদা জিয়া। রাষ্ট্র পরিচালনায় সরকারের নীতির কঠোর সমালোচনা করেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনকে তিনি ‘নির্লজ্জ কমিশন’ হিসেবে উল্লেখ করেন।বিদ্যুত্সংকট আওয়ামী লীগের সৃষ্ট কৃত্রিম সংকট হিসেবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বিনা দরপত্রে কাজ পাইয়ে দেওয়ার জন্য সরকার এ কাজ করছে। তিনি সরকারি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনারা সরকারের এই কাজের অংশ হয়ে কোথাও স্বাক্ষর করবেন না। আগামীবার আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় আসলে এই কাজের তদন্ত করবে, মামলা করবে এবং ব্যবস্থা নেবে।’ ভারত থেকে বিদ্যুত্ আমদানির প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যুতের চাবি ভারতের হাতে তুলে দিতে এই কাজ করা হচ্ছে।’