এইচ টি ইমাম নির্বাচনকে প্রভাবিত করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম পৌর নির্বাচনকে প্রভাবিত করছেন। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।নজরুল ইসলাম খান ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু এলাকাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এসব এলাকার পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের দাবি জানান। তিনি বলেন, ‘এসব এলাকার প্রার্থীরা আমাদের কাছে অভিযোগ করেছেন, সরকারদলীয় লোকজন তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন ও মারধর করছেন। পোলিং এজেন্টদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ অবস্থায় সেনা মোতায়েন করা প্রয়োজন।’লিখিত বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, স্থানীয় প্রশাসন যদি প্রার্থীর পক্ষে কাজ করে, তবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ যদি সাহায্য করত, তবে বিএনপি সেনাবাহিনী মোতায়েনের দাবি করত না। তাঁর অভিযোগ, ক্ষমতাশীল নেতা যেখানে বেশি, প্রশাসন সেখানে ভয়ে থাকে।পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে নির্বাচন কমিশন বিরক্ত বলে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে নজরুল ইসলাম খান বলেন, ‘তিনি দুটি কারণে বিরক্ত হতে পারেন। প্রথমত, তিনি খুবই বিরক্ত মানুষ। অথবা পৌর নির্বাচন নিয়ে যেসব সমস্যা আছে, সেসব সমস্যা দূর করতে তিনি বিরক্ত বোধ করছেন।’নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে নজরুল ইসলাম খান বলেন, কমিশন প্রশাসনের ওপর নির্ভর করছে। অথচ প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। এ অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।