এইচ টি ইমামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি খোন্দকার দেলোয়ারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি আজ শনিবার সাংবাদিকদের এ কথা বলেন। অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের একটি সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাতে যান।প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে এইচ টি ইমাম বলেছিলেন, যারা সংসদ থেকে খাবার চুরি করে, তারাই ভারত-বিরোধিতা করে। এ মন্তব্যের জের ধরেই খোন্দকার দেলোয়ার আজ এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।বিএনপির মহাসচিব অভিযোগ করেন, এইচ টি ইমাম দুর্নীতিগ্রস্ত লোক। তাঁর এ ধরনের কথা বলা মানায় না।