এইচ টি ইমামের বিরুদ্ধে মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।এর আগে আজ সকালে মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মৃধা মো. রাশেদ সারোয়ার।গত শুক্রবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ওলামা লীগ আয়োজিত এক আলোচনা সভায় এইচ টি ইমামের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়।