এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর সাহিত্যের চারটি শাখায় চারজন কবি ও লেখককে ২০১১ সালের এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার দেওয়া হবে। চারজন কবি ও লেখকের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। আয়োজক সূত্রে জানা গেছে, এবার কবিতায় হওয়া না-হওয়ার গান কাব্যগ্রন্থের জন্য শুভাশীস সিনহা, কথাসাহিত্যে রাজনটী গ্রন্থের জন্য স্বকৃত নোমান, প্রবন্ধ ও গবেষণায় প্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য গ্রন্থের জন্যে সুমন সাজ্জাদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সোনার পরমতলা গ্রন্থের জন্য মিজানুর খান এই পুরস্কার পেয়েছেন।আগামী শনিবার সন্ধ্যা ছয়টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।