এইচএসবিসি-ডেইলি স্টার পুরস্কার পেল পাঁচ প্রতিষ্ঠান
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এইচএসবিসি-ডেইলি স্টার যৌথভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে। এ বছর যেসব প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে সেগুলো হলো—ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন গ্রিন বিজনেস ক্যাটাগরিতে এনার্জি প্যাক ইলেকট্রনিক লিমিটেড, ক্লাইমেট চ্যাম্পিয়ন গ্রিন অপারেশন ক্যাটাগরিতে বেঙ্গল গ্লাস ওয়ার্কার্স লিমিটেড এবং ক্লাইমেট চ্যাম্পিয়ন গ্রিন অপারেশন (বিদেশি প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড। এ ছাড়া আরও পুরস্কার পেয়েছে ক্লাইমেট চেঞ্জ ইন নলেজ ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বেসরকারি এফএম রেডিও টুডে এবং ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন কমিউনিটি এনগেজমেন্ট ক্যাটাগরিতে বেসরকারি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (বগুড়া)।আজ শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল র্যাডিসনে এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।