এইচএসবিসির হোম লোন মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং ও সাংহাই ব্যাংকিং করপোরেশন-এইচএসবিসির দুই দিনব্যাপী হোম লোন মেলা ঢাকায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলে। আজ মেলার শেষ দিন। এইচএসবিসির মর্টগেজ অপারেশন প্রধান শামসুল মোস্তফা জানান, মেলায় ২৬টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর পাশাপাশি তিনটি করপোরেট প্রতিষ্ঠানও এতে অংশ নিয়েছে। মেলা উপলক্ষে এইচএসবিসি ৯ দশমিক ৯৯ শতাংশ সুদে গ্রাহকদের ঋণসুবিধা দিচ্ছে।শামসুল মোস্তফা বলেন, ‘বিরূপ আবহাওয়ার মধ্যেও গত দুদিন গ্রাহকদের যথেষ্ট উপস্থিতি লক্ষ করা গেছে। এক হাজারেরও বেশি দর্শনার্থী মেলা পরিদর্শনে এসেছেন।’মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান অ্যাসেট ডেভেলপমেন্টের কাস্টমার রিলেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক সুজন চৌধুরী জানান, মেলায় গ্রাহকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রকৃত ক্রেতারাই মেলায় আসছেন এবং বিভিন্ন প্রজেক্ট পছন্দ করে নিচ্ছেন।মেলায় অংশ নেওয়া আরেক প্রতিষ্ঠান শেলেটকের বিপণন ব্যবস্থাপক এ কে এম রাফিউল ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার বৃষ্টির কারণে গ্রাহকদের উপস্থিতি কম ছিল। তবে আজ গ্রাহকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’