এইচএসসি ও সমমান পরীক্ষা: প্রথম দিনে বহিষ্কৃত ৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে আজ মঙ্গলবার অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬৪ জন পরীক্ষার্থীকে। এর মধ্যে এইচএসসিতে আট বোর্ডের ১৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীন আলিমে পাঁচজন ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি বিএম পরীক্ষায় ৪০ শিক্ষার্থী রয়েছেন। আর প্রথম দিনে অনুপস্থিত ছিলেন সাত হাজার ৭১৪ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে।আজ সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। তবে প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ১৫ মিনিট বেশি সময় পেয়েছে। এবার ১০টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা পরীক্ষা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের কেন্দ্র পরিদর্শন করেন।