এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ জুলাই প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। ওই দিন সকাল সাড়ে নয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল জমা দেওয়া হবে। দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। প্রসঙ্গত, ১০ বোর্ডে এবার সাত লাখ ৩৬ হাজার ৩৭৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখ ৮৭ হাজার ৫৪০ জন।