এইচএসসি পরীক্ষার ফল ২৭ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ জুলাই উচ্চমাধ্যমিক (এইচএসসি), আলিম ও এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন ফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৭ জুলাই ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীও একই তথ্য জানান।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, ২৭ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ৪ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়েছিল। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন।