এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচির আংশিক পরিবর্তন করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)এই পরিবর্তিত সময়সূচি পাওয়া যাবে। গতকাল বুধবার ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সময়সূচি পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজগুলোর শ্রেণীকক্ষের পাঠদান যাতে দীর্ঘদিন ব্যাহত না হয়, এ জন্য আসন্ন এইচএসসি পরীক্ষা এক মাস ১১ দিনে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণের লক্ষ্যে পরীক্ষার এই সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত এই পরীক্ষার সময়সূচি যথাসময়ে জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।