এইচএসসি পরীক্ষার্থী তোমাদের বলছি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষনটর ডেম কলেজ, ঢাকা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এইচএসসি পরীক্ষার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ছাত্রছাত্রীরা পাঠ্যবইগুলো মনোযোগ সহকারে রিভিশন বা পুনরালোচনা করতে পারে এবং নিজে নিজে লিখে প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেওয়ার অভ্যাস করতে পারে। তবে শেষ মুহূর্তে মানসিক প্রস্তুতিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মন থেকে পরীক্ষাভীতি ও দুশ্চিন্তা দূর করতে হবে। প্রস্তুতিপর্বে ছাত্রছাত্রীদের যথেষ্ট বিশ্রাম নেওয়ারও প্রয়োজন আছে। বেশি রাত জেগে পড়াশোনা করার ফল সাধারণত ভালো হয় না।চতুর্থ বিষয়েও গুরুত্ব দাও: অন্যান্য বিষয়ের সঙ্গে বাড়তি একটি বিষয়, যাকে চতুর্থ বিষয় বলা হয়। ভালো ও পড়ুয়া ছাত্ররা এই বাড়তি বিষয় পড়ে যেমন বাড়তি জ্ঞান অর্জন করতে পারে, তেমনি ভালো পরীক্ষা দিয়ে তার প্রাপ্ত গ্রেড পয়েন্ট বাড়াতে পারে। তাতে পরবর্তী পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সহায়ক হয়। সুতরাং প্রতিটি ছাত্রের উচিত সব বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করা দরকার।ভালো ফল লাভের জন্য: ভালো ফল লাভের আকাঙ্ক্ষা যার মধ্যে থাকে তাকে নিশ্চয়ই অধ্যবসায় সহকারে কঠোর সাধনা করতে হয়। যে ছাত্র ভালো ফলাফলের আকাঙ্ক্ষা করে তাকে ভালোভাবে মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশোনাও করতে হবে। কথায় বলে, যে যে রকম বীজ বোনে, সে সে রকম ফসলই কাটে। বীজ না বুনে অর্থাত্ সাধনা না করে ফল লাভের আকাঙ্ক্ষা অলস মস্তিষ্ক কল্পনাবিলাসী স্বপ্নচারীরই নিদর্শন। জীবনের বাস্তবতার সঙ্গে তার মিল নেই। পরীক্ষায় ভালো ফল লাভের ক্ষেত্রে ছাত্রের ভূমিকাই মুখ্য ও সবচেয়ে গুরুত্বপূর্ণ।ভালো ফলের জন্য কী করবে: একজন ছাত্র মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশোনা করে বিষয়বস্তু আয়ত্ত করলে পরীক্ষায় সে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। তবে হ্যাঁ, পরীক্ষায় উচ্চ নম্বর পেতে হলে সুন্দর হাতের লেখা দিয়ে সাজিয়ে-গুছিয়ে সবগুলো প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর লিখতে হবে। গুরুত্বপূর্ণ ও বেশি নম্বর বরাদ্দ করা প্রশ্নগুলোর উত্তর লেখার জন্যও ছাত্রকে বেশি সময় ব্যয় করতে হবে।বাংলাকে গুরুত্ব: মাতৃভাষাকে গুরুত্ব না দেওয়া ভালো ছাত্রের লক্ষণ নয়। আর আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিকেও অবহেলা করা উচিত নয়। আর পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে দুটো বিষয়েই প্রস্তুতি খুব ভালো হওয়া উচিত।বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর জন্য: সব পরীক্ষার্থীদের জন্যই পরামর্শ হচ্ছে তারা যেন ভালো প্রস্তুতি নিয়ে ভালোমতো পরীক্ষা দেয়। তবে বিজ্ঞানের বিষয়গুলো যেহেতু পরীক্ষিত অর্থাত্ সেখানে কল্পনার চেয়ে যথার্থতা বেশি কাম্য, সেহেতু সূক্ষ্ম ও খুঁটিনাটি বিষয়গুলোকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ তত্ত্ব ও তথ্যের সামান্য ভুল থাকলে প্রশ্নের পুরো উত্তরই ভুল হয়ে যেতে পারে।শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে: সবার কাছে আমার বক্তব্য হচ্ছে, ছাত্রছাত্রীদের জীবনে উচ্চমাধ্যমিক পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার ফলাফলের ওপর তাদের পরবর্তী জীবনের শিক্ষাগত ও শিক্ষাবহির্ভূত ভালো-মন্দ অনেকটা নির্ভর করে। তাই ছাত্রছাত্রীরা যাতে ভালো পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে সে ব্যাপারে সবাইকে মনোযোগী হতে হবে।